Header Ads

Best Electronics

অ্যামাজন আসছে বাংলাদেশে



ভিউ পয়েন্টঃ ২০২০ সালের শুরুতেই বাংলাদেশে কার্যক্রম পরিচালনা শুরু করবে বিশ্বের সবচেয়ে বড় এই ই-কমার্স কোম্পানিটি, সম্প্রতি যার মার্কেট ভ্যালু ট্রিলিয়ন মার্কিন ডলার। সরাসরি শতভাগ বিনিয়োগ নিয়ে অ্যামাজন আসছে বাংলাদেশে।
অ্যামাজন আসছে বাংলাদেশে-ভিউ পয়েন্ট

চলতি বছরের শুরুতেই অ্যামাজনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বাংলাদেশ ঘুরে গেছেন।
তখন ডিজিটাল বাংলাদেশ নিয়ে কাজ করে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে চান- এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।
অ্যামাজন এফডিআই করে বোর্ড অব ইনভেস্টমেন্টের অনুমোদনে ‘অ্যামাজন বাংলাদেশ’ হিসেবে কার্যক্রম শুরু করবে।
শনিবার দেশীয় ই-কমার্স খাতের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে এক গোলটেবিল বৈঠকে আলোচকের বক্তব্যে অ্যামাজনের বাংলাদেশে কার্যক্রম শুরুর বিষয়টি তুলে ধরেন এটুআইয়ের ইএম সলিউশনস আর্কিটেক্ট অ্যান্ড ই-কমার্স টিম লিড রেজওয়ানুল হক জামি।
জানা গেছে, এটুআইয়ের সঙ্গে বৈঠকে সরকারের একশপ ই-কমার্স মার্কেটপ্লেসের অবকাঠামোগত সুবিধা চেয়েছে অ্যামাজন। যদিও এখন পর্যন্ত একশপ অ্যামাজনের সঙ্গে যুক্ত নয়।
বর্তমান বিদেশি বিনিয়োগ নীতি অনুয়ায়ী এ সুবিধা পেতে অ্যামাজনের কোনো বাধা নেই বলে বলছেন অ্যামাজনের সঙ্গে বৈঠক করা দেশীয় একটি দফতরের ই-কমার্স খাত বিশেষজ্ঞ।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.