Header Ads

Best Electronics

ঢাবির 'খ' ইউনিটে প্রতি আসনে লড়বেন ১৫ শিক্ষার্থী



ভিউ পয়েন্ট ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১৫ শিক্ষার্থী।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বছর দুই হাজার ৩৮৩ আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩৫ হাজার ৭২৬ জন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৬৯ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.