Header Ads

Best Electronics

হলিউডে ঢাকার গল্প নিয়ে ছবি



হলিউড সিনেমার নাম 'ঢাকা'। বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপট ভেসে উঠবে হলিউডের রুপালি পর্দায়।
 ঢাকা শহরের গল্প নিয়ে তৈরি হবে সিনেমাটি।  
এ ছবিটি প্রযোজনার ঘোষণা দিয়েছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’-এর পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো। এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন এ দুজনেই।

হলিউড সিনেমার নাম 'ঢাকা'

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘থর’ ক্রিস হেমসওর্থ এতে অভিনয় করবেন বলে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন তিনি।
মূলত ঢাকা শহরে অপহৃত হওয়া এক ভারতীয় ব্যবসায়ীর ছেলেকে উদ্ধারের গল্প নিয়ে ছবিটি নির্মিত হবে।
অনলাইন ম্যাগাজিন ডেডলাইন জানিয়েছে, ছবিটি অ্যাকশন ও থ্রিলারধর্মী হবে। পরিচালনায় থাকছেন স্যাম হারগ্রেভ। তবে ছবিটির গল্প ও প্রেক্ষাপট ঢাকাকেন্দ্রিক হলেও এর শুটিং ঢাকায় হবে না।
প্রযোজনা সূত্রে জানা গেছে, শুটিং করা হবে ভারত ও থাইল্যান্ডে। ছবিটির প্রযোজনায় থাকছে নেটফ্লিক্স।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.