Header Ads

Best Electronics

উদ্ভাবনে পুরস্কার পেলেন তিন নারী


ভিউ পয়েন্ট ডেস্কঃ তিনটি জাতীয় সমস্যার মোবাইল অ্যাপ্লিকেশনভিত্তিক সমাধান দিয়ে শ্রেষ্ঠ উদ্ভাবকের পুরস্কার জিতেছেন তিন নারী।
উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮ আয়োজনে লিপি খাতুনের উইমেন হোম, তানজিনা ইসলামের ‘আমাদের শিশু আমাদের গর্ব’ এবং আফরোজা আহমেদের বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং ও মানসিক স্বাস্থ্যসেবা উদ্ভাবনটি এ পুরস্কার জিতেছে।
উদ্ভাবনে পুরস্কার পেলেন তিন নারী

তথ্যপ্রযুক্তি বিভাগ, ইউএনডিপি এবং ইউএসএইডর সহায়তায় এটুআই এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে উইমেন্স ইনোভেশন ক্যাম্পের আয়োজন করে। এক বুট ক্যাম্পের মাধ্যমে এই তিনজনকে চূড়ান্ত নির্বাচন করা হয়।
প্রতিযোগিতার বিচারক ছিলেন তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব জুয়েনা আজিজ, এটুআইয়ের প্রকল্প পরিচালক এবং
অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. সাদেকা হালিম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্র প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আশরাফুল ইসলাম। উইমেন্স ইনোভেশন ক্যাম্প ২০১৮ আয়োজনে এক বিজয়ী পুরস্কার নিচ্ছেন
‘জাতীয় সমস্যা সমাধানে নারীর উদ্ভাবন’ স্লোগান নিয়ে বিগত দুই বছরের মতো এবারও প্রতিযোগিতাটি হয়। যেখানে বিভিন্ন পেশার নারীদের থেকে ৩১৬টি উদ্ভাবন জমা পড়েছিল। বিজয়ী তিন নারী উদ্ভাবককে এক লাখ টাকা করে পুরস্কার প্রদান করা হয়েছে।
অন্যান্য আইডিয়ার মধ্য থেকে বাস্তবায়ন উপযোগী সমাধানগুলোকে সফলভাবে বাস্তবায়নের জন্য পরবর্তীতে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করা হবে বলে জানায় এটুআই।
কর্মজীবী নারীদের ঢাকা শহরে খালি বাসা খুঁজে দেবে ‘উইমেন হোম’। ‘আমাদের শিশু আমাদের গর্ব’ ধারণটির মাধ্যমে মূলত যৌন অত্যাচার এবং এ বিষয়ক বিভিন্ন জ্ঞানমূলক শিক্ষা অর্জনে শিশুদের সচেতনতা বৃদ্ধি করবে। যেখানে অ্যাপের মাধ্যমে যৌন-শিক্ষা ও যৌন নির্যাতন সম্পর্কে দিকনির্দেশনা দেয়া থাকবে। এটা মূলত ভিডিও গেম। যাতে খেলাচ্ছলে শিখতে পারবেন শিশুরা।
বিশ্ববিদ্যালয় কাউন্সিলিং এবং মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার কাজ করবে মোবাইল অ্যাপ। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসিক এবং সামাজিক সমস্যা দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হচ্ছে কিন্তু সব বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্যসেবা নিয়মিত প্রদানে সক্ষম নয়।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.