Header Ads

Best Electronics

বলিউডে পা রাখছেন সিয়াম-পূজা



ভিউ পয়েন্ট ডেস্কঃ এবার বলিউডে পা রাখছেন সিয়াম এবং পূজা। ছবির নাম ‘জ্বলন’ বলে জানা গেছে।
বলিউডে পা রাখছেন সিয়াম-পূজা view pointbd24

সালমান খানের রেস-ত্রি সিনেমার পরিচালক রেমো ডি সুজার প্রতিষ্ঠানের ব্যানারে এটি নির্মাণ হওয়ার কথা রয়েছে। ছবিটি পরিচালনা করবেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও নির্মাতা জায়েস প্রধান।

ঢালিউডে ‘দহন’ ছবিটি এখনো মুক্তি পায়নি। তার আগেই নাকি ছবিটি দেখার সুযোগ হয়েছে ভারতীয় কোরিওগ্রাফার জয়েশ প্রধানের। বাংলাদেশের এই ছবিটি দেখার পর গল্পটা তাঁর দারুণ পছন্দ হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার আবদুল আজিজের কাছে ছবিটি হিন্দিতে বানানোর অনুমতি চান জয়েশ। ভাবনাচিন্তার মিল হওয়ায় ছবিটি হিন্দিতে বানানোর অনুমতি দেন আজিজ। বলিউডে দহন নির্মিত হবে ‘জ্বলন’ নামে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হবে।
আবদুল আজিজ জানান, সিয়াম ও পূজাকে নিয়ে জানুয়ারির শুরুতে ছবিটির শুটিং শুরুর পরিকল্পনা ছিল জয়েশের। কিন্তু পূজার পরীক্ষার প্রস্তুতি ও সিয়ামের অন্য ব্যস্ততার কারণে সেই সময়টাতে শুটিং শুরু করা সম্ভব হচ্ছে না। সবদিক হিসেব করে দেখা গেল, মার্চ মাসের শেষের সময়টা উপযুক্ত। এখন সেভাবেই প্রস্তুতি নেওয়া হবে।
গেল ঈদুল ফিতরে সিয়াম ও পূজার ‘পোড়ামন ২’ ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে। ছবিটি মুক্তির পর দুজনকে নিয়ে মাতামাতি শুরু হয়। দর্শকের কাছে জুটির গ্রহণযোগ্যতায় প্রযোজনা প্রতিষ্ঠান দহন নির্মাণ করে। আগামী ১৬ নভেম্বর ছবিটি মুক্তি পাবে।
এদিকে সিয়াম বলেন, ‘আমি এখনো কিছুই জানি না। হয়তো আজিজ ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। আমাকে অনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। আমাকে যখন ছবিটিতে অভিনয়ের ব্যাপারে বলা হবে তখন আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারব।’বিষয়টি নিয়ে একই কথা বললেন পূজা চেরীও।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.