Header Ads

Best Electronics

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়


শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন ‘চরিত্রহীন’ উপন্যাস লিখে খ্যাতির শীর্ষে। অন্যদিকে ‘দাদাঠাকুর’ নামে ছড়া লিখে এবং ‘বিদূষক’ পত্রিকা সম্পাদনা করে শরৎচন্দ্র পণ্ডিতও খ্যাতির চরম শিখরে। দু’জনেই দু’বাংলায় দারুণ জনপ্রিয়। উভয়েই ছিলেন দারুণ হাস্যরসিক।

এক অনুষ্ঠানে দুই শরৎচন্দ্রই উপস্থিত। এর আগে কখনো তাদের সামনাসামনি আলাপ-পরিচয় হয়নি।

তবে একে অন্যের সাহিত্যকর্ম সম্বন্ধে আগে থেকেই সম্পূর্ণ জ্ঞাত ছিলেন। তাই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র পণ্ডিতকে রসিকতা করে বললেন, ‘তাহলে আপনিই বুঝি ‘বিদূষক’ শরৎচন্দ্র।’ শরৎচন্দ্র পণ্ডিত মহাশয় রসিকতার উত্তর রসিকতার মাধ্যমেই দিলেন। বললেন, ‘হ্যাঁ, ঠিকই ধরেছেন। তবে মনে হচ্ছে, আপনি নিশ্চয় সেই ‘চরিত্রহীন’ শরৎচন্দ্র।’

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.