Header Ads

Best Electronics

যখন চাইবেন তখনই বন্ধ হবে কম্পিউটার



যখন চাইবেন তখনই বন্ধ হবে কম্পিউটার


ভিউ পয়েন্ট ডেক্সঃ চাইলেই নির্দিষ্ট কাজ শেষে কম্পিউটারকে সময়মতোবন্ধ করার (শাটডাউন) তাগিদ দেওয়া যাবে।অনেক সময় কম্পিউটারে অ্যান্টিভাইরাস স্ক্যান করার সময়, কোনো বড় ফাইল নামাতে (ডাউনলোড) সময় বেশি লাগলে বা অন্য কোনো কাজ শেষে নির্দিষ্ট সময়ে কম্পিউটারবন্ধ করার দরকার হতে পারে।

এটি সহজে করা যায় উইন্ডোজের টাস্কশিডিউলার ব্যবহার করে। মাইক্রোসফট উইন্ডোজ ভিস্তা এবং ৭ অপারেটিং সিস্টেমে একাজ করার জন্য স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেল চালু করুন। Administrative Tools-এ ক্লিক করুন। তালিকা থেকে Task Scheduler খুঁজে নিয়েসেটিতে দুই ক্লিক করে খুলুন। Action থেকে Create Basic Task নির্বাচন করেসেটি খুলুন। Name-এর ঘরে PC Shutdown লিখে Description-এর ঘরে Shutdown my computer automatically at 04:21 pm বা আপনার পছন্দমতো যেকোনো বার্তা এখানেলিখে Next চাপুন। Task Trigger পর্দা চালু হবে। এখানে When do you want the task to start? 
তালিকা থেকে ঠিক কখন স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার বন্ধ করতে চান, সেটিনির্বাচন করুন। যদি একবারই কাজটি করতে চান, তাহলে এখানের তালিকা থেকে One time নির্বাচন করে Next চাপুন। Start-এ তারিখ নির্ধারণ করে কোন সময়ে বন্ধকরতে চান, সেটি নির্বাচন করে আবার Next চাপুন। এবার Start a program নির্বাচন করে Program/script ঘরে C:/Windowsystem32hutdown.exe লিখুন। Add arguments ‰i ঘরে /s লিখে Next চাপুন। পরের পর্দায় ওপরে যে যে কাজ করাহয়েছে, সে কাজের সংক্ষিপ্ত বিবরণ দেখাবে। সবকিছু ঠিকভাবে দেখে নিয়ে Finish বোতাম চাপুন। তাহলে যখন চাইবেন ঠিক তখনই কম্পিউটার বন্ধ হবে।

No comments

Theme images by 5ugarless. Powered by Blogger.